8194460 ডিএসইতে পিই রেশিও কমেছে ৪.৩১ শতাংশ - OrthosSongbad Archive

ডিএসইতে পিই রেশিও কমেছে ৪.৩১ শতাংশ

ডিএসইতে পিই রেশিও কমেছে ৪.৩১ শতাংশ

বিদায়ী সপ্তাহে (১৮ থেকে ২২ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে ৪ দশমিক ৩১ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১১ দশমিক ৬১ পয়েন্ট। সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১১ দশমিক ১১ পয়েন্টে। ফলে, সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও কমেছে ০ দশমিক ৫০ পয়েন্ট বা ৪ দশমিক ৩১ শতাংশ।


এর আগের সপ্তাহের (১১ থেকে ১৫ আগস্ট) শুরুতে ডিএসই’র পিই রেশিও ছিল ১১ দশমিক ৪২ পয়েন্ট। সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১১ দশমিক ৬১ পয়েন্টে। ফলে, সপ্তাহের ব্যবধানে ডিএসই’র পিই রেশিও বেড়েছে ০ দশমিক ১৯ পয়েন্ট বা ১ দশমিক ৬৬ শতাংশ।


খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে ব্যাংক খাতে ৬.৩২ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৮.৮১ পয়েন্টে, পাট খাতে ১২.১৯ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১২.৭১ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১২.৭৯ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১৩.৪৭ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৩.৪৭ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৩.৬০ পয়েন্ট, টেক্সটাইল খাতে ১৪.১৬ পয়েন্টে, প্রকৌশল খাতে ১৪.৯১ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ১৫.৯৪ পয়েন্ট, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ১৬.৮৩ পয়েন্টে, আর্থিক খাতে ১৭.৩৭ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ১৮.৫৪ পয়েন্টে, আইটি খাতে ১৮.৮১ পয়েন্টে, ট্যানারি খাতে ১৯.০৭ পয়েন্টে, মিউচুয়াল ফান্ড খাতে ২৩.৬০ পয়েন্টে, বিবিধ খাতে ২৭.৯৫ পয়েন্টে ও সিরামিক খাতে ১১৭.২৪ পয়েন্টে অবস্থান করছে।


এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন