Ortho Songbad আর্কাইভ

লভ্যাংশ পাঠিয়েছে ওয়ান ব্যাংক

লভ্যাংশ পাঠিয়েছে ওয়ান ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ওয়ান ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত হিসাববছরের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমস এবং বোনাস লভ্যাংশ সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।


গত ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি ৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে সাড়ে তিন শতাংশ নগদ ও সাড়ে তিন শতাংশ বোনাস লভ্যাংশ।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার