Ortho Songbad আর্কাইভ

বোনাস বিওতে পাঠিয়েছে আল আরাফাহ ইসলামী ব্যাংক

বোনাস বিওতে পাঠিয়েছে আল আরাফাহ ইসলামী ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত হিসাববছরের ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত হিসাববছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, আলোচ্য বছরে আল আরাফাহ ইসলামী ব্যাংক ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস।

এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার