8194460 ওয়ালটনের ৩৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা - OrthosSongbad Archive

ওয়ালটনের ৩৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

ওয়ালটনের ৩৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি গত ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে সাধারণ শেয়ারহোল্ডাররা ৩৫ টাকা করে লভ্যাংশ পাবেন।


আর আলোচ্য বছরের জন্য কোম্পানির উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকরা অবশ্য কম লভ্যাংশ নেবেন। তাদেরকে কোম্পানির পরিচালনা পর্ষদ ২০০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।


বুধবার (০৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ টাকা ৭৮ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ২৫ টাকা ৮৪ পয়সা।


আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৫৬ টাকা ৯৬ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১১১ টাকা ৮৪ পয়সা।


গত ৩০ জুন,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৭৯ টাকা ৩০ পয়সা।


ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৯ অক্টোবর বেলা ১২টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ সেপ্টেম্বর।


এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন