Ortho Songbad আর্কাইভ

এসবিএসি ব্যাংকের আড়াই কোটি শেয়ার ক্রয়ের ঘোষণা

এসবিএসি ব্যাংকের আড়াই কোটি শেয়ার ক্রয়ের ঘোষণা
শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত এসবিএসি ব্যাংক পিএলসির আড়াই কোটি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে মেসার্স ভিকার ইন্টারন্যাশনাল। ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ভিকার ইন্টারন্যাশনাল এসবিএসি ব্যাংকের ২ কোটি ৫০ লাখ শেয়ার ক্রয় করবে। বিষয়টি নিশ্চিত করেছে প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। ডিএসইর ব্লক মার্কেটে বিদ্যমান বাজার দরে এ শেয়ার ক্রয় করা হবে।

উল্লেখ্য, ভিকার ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা সহযোগী মোহাম্মদ নাজমুল হক। যিনি এসবিএসি ব্যাংকের মনোনীত পরিচালক।

এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার