শেয়ারবাজারে লেনদেন বন্ধ আজ
পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ। মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যুর পূণ্যময় দিন। ফলে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) সারাদেশে সরকারি ছুটি চলছে। এদিন বন্ধ রয়েছে দেশের শেয়ারবাজারও।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, দেশের অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ন্যায় আজ দেশের প্রধান শেয়ারবাজার ডিএসই ও অপর শেয়ারবাজার সিএসইতে লেনদেন বন্ধ রয়েছে। এছাড়া বন্ধ আছে সকল ব্যাংকিং কার্যক্রম।
আজ বন্ধ থাকার পর আাগামীকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) থেকে আগের নিয়মে যথারীতি শেয়ারবাজারের লেনদেন চলবে।
এমআই