Ortho Songbad আর্কাইভ

এপেক্স ফুটওয়্যারের পর্ষদ সভার তারিখ ঘোষণা

এপেক্স ফুটওয়্যারের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ সেপ্টেম্বর বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।


সভায় সমাপ্ত হিসাববছরের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার