Ortho Songbad আর্কাইভ

দুর্গাপূজা উপলক্ষে ধর্ম মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ চালু

দুর্গাপূজা উপলক্ষে ধর্ম মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ চালু

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার শুরু হয়েছে নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম। আগামী ১৪ অক্টোবর পর্যন্ত এই কার্যক্রম চলবে।


ধর্ম মন্ত্রণালয় থেকে বিভিন্ন দপ্তরে পাঠানো চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।


শারদীয় দুর্গাপূজা উদযাপনের সময় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো বিঘ্ন ঘটলে নিয়ন্ত্রণ কক্ষে (মোবাইল নং- ০১৭৬৬৮৪৩৮০৯) অবহিত করা যাবে।


এছাড়া, সচিবালয়ের ৬ নম্বর ভবনে ১৪ তলায় ১৪২৪ নম্বর কক্ষেও সরাসরি তথ্য দেওয়া যাবে। ধর্ম মন্ত্রণালয়ের একজন সিনিয়র সহকারী সচিবকে এই নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার