Ortho Songbad আর্কাইভ

বিজিবির হাতে দুই ভারতীয় নাগরিক আটক

বিজিবির হাতে দুই ভারতীয় নাগরিক আটক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাউতলা এলাকা তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার জয়পুর এলাকার মান্নান মিয়া ছেলে মুন্না মিয়া (২৪) ও একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২১)। তাদেরকে আখাউড়া থানায় সোপর্দ করা হবে।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার সাংবাদিকদের জানান, আটক হওয়া এ দুই ভারতীয় নাগরিক অবৈধ পথে বাংলাদেশে আসে। ব্যক্তিগত কাজে তারা বাংলাদেশে আসে বলে বিজিবিকে জানিয়েছে।

এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার