Ortho Songbad আর্কাইভ

সোনারগাঁও টেক্সটাইলের সর্বোচ্চ দরপতন

সোনারগাঁও টেক্সটাইলের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০০টি কোম্পানির মধ্যে ৩৪৬ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড।


ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, রবিবার (২০ অক্টোবর) সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯০ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।


দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আজিজ পাইপসের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৮৪ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৯ দশমিক ৭০ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।


রবিবার ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- দেশ জেনারেল ইন্স্যুরেন্স, এস্কয়ার নিট, নিউলাইন ক্লোথিংস, ইনডেক্স এগ্রো, মুন্নু ফেব্রিকস, সিলভা ফার্মা এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার