Ortho Songbad আর্কাইভ

সিএসইর লভ্যাংশ ঘোষণা

সিএসইর লভ্যাংশ ঘোষণা

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) গত ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। সিএসই আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।


সোমবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত এক্সচেঞ্জটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, সর্বশেষ বছরে এক্সচেঞ্জটির শেয়ার প্রতি ৫০ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ৫৪ পয়সা।


গত বছর সিএসইর শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৯০ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৪০ পয়সা।


গত ৩০ জুন,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ১ পয়সা।


ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১২ ডিসেম্বর, বৃহস্পতিবার বিকাল ৪টায় চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত সিএসই টাওয়ারে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার