Ortho Songbad আর্কাইভ

শেয়ারদর কমার কারণ জানে না বেস্ট হোল্ডিংস

শেয়ারদর কমার কারণ জানে না বেস্ট হোল্ডিংস

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে পতনের কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে কমার কারণ জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর কমছে।


উল্লেখ্য, গত ৯ অক্টোবর বেস্ট হোল্ডিংসের শেয়ার দর ছিল ২১ টাকা ৪০ পয়সায়। যা ২১ অক্টোবর লেনদেন শেষে ক্লোজিং দর হয়েছে ১৮ টাকা ৯০ পয়সা। কোম্পানিটির শেয়ার দাম এভাবে কমাকে অস্বাভাবিক মনে করছে ডিএসই।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার