Ortho Songbad আর্কাইভ

এসকে ট্রিমসের ব্যাংক হিসাব সচল রাখার মেয়াদ বাড়লো

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যাংক হিসাব সচল রাখার মেয়াদ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানিটির ব্যাংক হিসাব জব্দ নিয়ে মেট্রোপলিটন দায়রা জজ আদালতের নির্দেশের ইস্যুতে গতকাল রায় দিয়েছেন হাইকোর্ট বিভাগ। এতে কোম্পানিটির ব্যাংক হিসাব সচলের মেয়াদ আরও দুই মাস বৃদ্ধির আদেশ দেওয়া হয়। ফলে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত এসকে ট্রিমসের ব্যাংক হিসাব সচল থাকবে।


এর আগে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) ও মহানগর দায়রা জজ আদালতের নির্দেশে গত ২৫ জুন থেকে কোম্পানিটির সব ব্যাংক হিসাব বন্ধ করা হয়।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার