Ortho Songbad আর্কাইভ

আইএফআইসি ব্যাংকের পর্ষদ সভার তারিখ প্রকাশ

আইএফআইসি ব্যাংকের পর্ষদ সভার তারিখ প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ অক্টোবর বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার