বাফুফের সদস্য পদে নির্বাচিত হলেন যারা

বাফুফের সদস্য পদে নির্বাচিত হলেন যারা

বাফুফে নির্বাচনে শেষ দিকে রোমাঞ্চ ছিল সদস্য পদের লড়াই ঘিরে। ১৫ পদের বিপরীতে লড়াই করেছেন ৩৭ জন। ভোট গণনা শেষে নির্বাচিত হয়েছেন ১৪ জন। বাকি একটি পদে সমানসংখ্যক ভোট পেয়েছেন দুজন। তাই এ পদে পুনঃভোট অনুষ্ঠিত হবে।


সর্বোচ্চ ৯৮ ভোট পেয়েছেন ইকবাল হোসেন। বাফুফের আগের কমিটিতেও ছিলেন তিনি। এছাড়া আমীরুল ইসলাম বাবু ৯৬, গোলাম গাউছ ৯২, মাহি উদ্দিন আহমদ ৮৮, টিপু সুলতান ৮৭, মঞ্জুরুল করিম ৮৬, জাকির হোসেন চৌধুরী ৮২, মাহফুজা আক্তার কিরণ ৮১, কামরুল হাসান হিল্টন ৮০, সত্যজিৎ দাশ রূপু ৭৬, ইমতিয়াজ হামিদ ৭২, ছাইদ হাসান কানন ৬৭, সাখাওয়াত হোসেন ভূঁইয়া ৬৬, বিজন বড়ুয়া ৬২ করে ভোট পেয়েছেন।


শেষ পদে এখলাছ উদ্দিন ও সাইফুর রহমান মনি দুজনেরই কপালে জুটেছে সমানসংখ্যক ৬১ ভোট। তাই তাদের জন্য পুনঃনির্বাচনের পথ খোলা রয়েছে। যদিও সমঝোতার ভিত্তিতে কেউ চাইলে সরেও দাঁড়াতে পারেন।


বাফুফের কমিটিতে নতুন যুক্ত হয়েছেন গাউছ, মঞ্জুরুল, হিল্টন ও জাতীয় দলের সাবেক গোলকিপার কানন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের