Ortho Songbad আর্কাইভ

৭ ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত

৭ ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত
সমন্বিত সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদের (২০১৮ সালভিত্তিক) নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)। আগামী ৫ ডিসেম্বর রাজধানীর ৬৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আজ শনিবার (২৮ নভেম্বর) নিয়োগ পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে কমিটি।

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব আরিফ হোসেন খান শনিবার জানান, করোনা পরিস্থিতির কারণে সাত ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

উল্লেখ, সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদে ঢাকার ৬৭টি কেন্দ্রে এক লাখ ৪০ হাজার ১৫৫ জন পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা ছিল। ৭৭১টি পদের ওই নিয়োগ পরীক্ষা ৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে হওয়ার কথা ছিল।

অর্থসংবাদ/এ এইচ আর ১৬:৫৪/ ১১:২৮:২০২০

মুল সাইট থেকে

পুজিবাজার