Ortho Songbad আর্কাইভ

লোকসানে ইসলামী ব্যাংক

লোকসানে ইসলামী ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় হলেও আলোচ্য প্রান্তিকে লোকসান হয়েছে।


বুধবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সমন্বিতভাবে ব্যাংকটি শেয়ার প্রতি ৫৫ পয়সা লোকসান দিয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৫৯ পয়সা আয় হয়েছিল। তৃতীয় প্রান্তিকে ব্যাংকটি লোকসান হলেও আগের দুই প্রান্তিকে ভাল মুনাফা করায় তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে ব্যাংকটি মুনাফাতেই আছে।


অন্যদিকে, চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৪-সেপ্টম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৬৬ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ৭২ পয়সা আয় হয়েছিল।


আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৪৫ টাকা ৩৭ পয়সা।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার