Ortho Songbad আর্কাইভ

ওয়েব কোটসের লভ্যাংশ ঘোষণা

ওয়েব কোটসের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের এসএমই খাতে তালিকাভুক্ত ওয়েব কোটস পিএলসি গত ৩০ জুন,২০২৪ সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ এবং উদ্যোক্তা ও পরিচালকদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৩ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ১ টাকা ২৬ পয়সা।


আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ৫৯ পয়সা। আগের অর্থবছরে এনএভিপিএস ছিল ১৭ টাকা ৩ পয়সা।


কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার