ফুটপাতে কোনো দোকান থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সড়কের ওপর অবৈধ সব দোকানপাট সরানো হবে। ফুটপাতে কোনো দোকান থাকবে না।
তিনি বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে। তবে আরও ভালো করতে হবে।
বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। দেশে চাঁদাবাজি বেড়ে গেছে। এটা কঠোর হাতে দমন করা হবে। চাঁদাবাজি বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অপরাধী যেই হোক, ছাড় পাবে না। ঢাকার বাইরে থেকে যেসব পুলিশ এসেছেন, তাদের অলিগলি চিনতে সময় লাগবে। তাদেরকে একটু সময় দিতে হবে।
এমআই