Ortho Songbad আর্কাইভ

ক্রাউন সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ

ক্রাউন সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট কোম্পানি ক্রাউন সিমেন্ট পিএলসি গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।


রবিবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ২৫ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৩২ পয়সা আয় হয়েছিল।


আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল ৬ টাকা ৯০ পয়সা, যা গত বছরের একই সময়ে ৯৩ পয়সা ছিল।


গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৭ টাকা ২৫ পয়সা।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার