Ortho Songbad আর্কাইভ

পেনিনসুলা চিটাগংয়ের লোকসান বেড়েছে ২১০ শতাংশ

পেনিনসুলা চিটাগংয়ের লোকসান বেড়েছে ২১০ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দ্যা পেনিনসুলা চিটাগং পিএলসি গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির লোকসান ২১০ শতাংশ বেড়েছে।


বুধবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৩১ পয়সা লোকসান হয়েছে। গতবছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ১০ পয়সা লোকসান হয়েছিল।অর্থাৎ গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির লোকসান ২১০ শতাংশ বেড়েছে।


আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল ৬ পয়সা, যা গত বছর একই সময়ে মাইনাস ১৪ পয়সা ছিল।


গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৭ টাকা ৫৩ পয়সা।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার