Ortho Songbad আর্কাইভ

ওয়েস্টার্ন মেরিনের তৃতীয় প্রান্তিক প্রকাশ

ওয়েস্টার্ন মেরিনের তৃতীয় প্রান্তিক প্রকাশ
গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।

বুধবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০২ পয়সা। আগের বছর একই সময়ে ০২ পয়সা লোকসান হয়েছিল।

হিসাববছরের তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির মোট আয় হয়েছে ০৮ পয়সা। আগের বছরের একই সময়ে ০৯ পয়সা লোকসান ছিলো।

গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিলো ১৮ টাকা ২৪ পয়সা।

এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার