Ortho Songbad আর্কাইভ

শার্প ইন্ডাস্ট্রিজের ইপিএস বেড়েছে ১৪০০ শতাংশ

শার্প ইন্ডাস্ট্রিজের ইপিএস বেড়েছে ১৪০০ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১৪০০ শতাংশ বেড়েছে।


বৃহস্পতিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১৫ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ পয়সা আয় হয়েছিল।


গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা ২১ পয়সা।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার