Ortho Songbad আর্কাইভ

আমরা নেটওয়ার্কসের মুনাফা কমেছে অর্ধেকের বেশি

আমরা নেটওয়ার্কসের মুনাফা কমেছে অর্ধেকের বেশি

পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি যে পরিমাণ আয় হয়েছিলো তার অর্ধেক বেশি কমেছে আলোচ্য প্রান্তিকে।


বৃহস্পতিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৩৪ পয়সা আয় হয়েছে। গতবছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৮২ পয়সা আয় হয়েছিল।


আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল ২৭ পয়সা, যা গত বছর একই সময়ে ১৮ পয়সা ছিল।


গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৭ টাকা ৩৫ পয়সা।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার