পুঁজিবাজারে পতন দিয়ে সপ্তাহ শুরু

পুঁজিবাজারে পতন দিয়ে সপ্তাহ শুরু

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে দর পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিনশেষে সব ধরণের সূচকের পাশাপাশি কমেছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর। কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণও।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, রবিবার (১৭ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৬ দশমিক ৯৯ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩২৮ পয়েন্টে।


এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ৫৬ পয়েন্ট কমে ১১৮২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৯ দশমিক ৪৯ পয়েন্ট কমে ১৯৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে।


আজ ডিএসইতে ৫০৫ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৭৬ কোটি ৩৩ লাখ টাকা।


এদিন ডিএসইতে মোট ৩৮৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫০টি কোম্পানির, বিপরীতে ১৮৫ কোম্পানির দর কমেছে। আর ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।


এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন