রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৮টি সাব-গ্রুপ পুনর্গঠিত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৮টি সাব-গ্রুপ পুনর্গঠিত
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যাবলি চিহ্নিতকরণ ও সম্পাদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ওয়ার্কিং-গ্রুপকে সহায়তায় আটটি সাব-গ্রুপ কমিটি পুনর্গঠন করেছে সরকার। সম্প্রতি সাব-গ্রুপগুলো পুনর্গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পুনর্গঠিত প্রতিটি সাব-গ্রুপেই আহ্বায়ক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব। গ্রুপগুলোতে ৮ থেকে ১৪ জন সদস্য রয়েছেন।

একই সঙ্গে গ্রুপগুলোর কার্যপরিধিও নতুন করে নির্ধারণ করে দেওয়া হয়েছে।

ইন্টারন্যাশনাল অবলিগেশনস, লিগ্যাল অ্যান্ড রেগুলেটরি অ্যাসপেক্টস এবং নিউক্লিয়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি সাব-গ্রুপ; মালিকানা ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক সাব-গ্রুপ; নিউক্লিয়ার ফুয়েল সাইকেল অ্যান্ড ম্যানেজমেন্ট অব রেডিও অ্যাকটিভ ওয়েস্ট অ্যান্ড ডিকমিশনিং সাব-গ্রুপ; ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্সেস সাব-গ্রুপ; ন্যাশনাল পার্টিসিপেশন সাব-গ্রুপ; ফাইন্যান্সিং ও ক্রয় সাব-গ্রুপ; গ্রিড সিস্টেম ডেভেলপমেন্ট সাব গ্রুপ এবং ভারী যন্ত্রপাতি ট্রান্সপোর্টেশন প্ল্যানিং সাব-গ্রুপ পুনর্গঠন করা হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা সাব-গ্রুপগুলোকে সাচিবিক সহায়তা দেবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা