Ortho Songbad আর্কাইভ

বিএসআরএম লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন

বিএসআরএম লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। বিএসআরএম লিমিটেডের দীর্ঘমেয়াদি ‘এএ+’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-২’ রেটিং হয়েছে।


গত ৩০ জুন,২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার