8194460 এমারেল্ড অয়েলের উৎপাদন বন্ধ - OrthosSongbad Archive

এমারেল্ড অয়েলের উৎপাদন বন্ধ

পুঁজিবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে,, উৎপাদন কার্যক্রম সম্পর্কে সংবাদপত্রে প্রকাশিত সংবাদ সম্পর্কে ডিএসই গত ১৯ নভেম্বর কোম্পানির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠিয়েছে। ডিএসইর চিঠির জবাবে কোম্পানিটি জানিয়েছে, কারখানায় অপর্যাপ্ত গ্যাস সরবরাহের কারণে বর্তমানে কার্যক্রম বন্ধ রয়েছে।


কোম্পানিটি ডিএসইকে জানায়, কোম্পানির উৎপাদন কার্যক্রম পুরোদমে চালিয়ে যেতে ১২ এমটি ধারণ ক্ষমতাসম্পন্ন ১৭.৫০ চাপের হুস্ক বয়লার আমদানি করেছে। শিগগিরই কারখানায় হাস্ক বয়লার স্থাপনের কাজ শেষ করে উৎপাদনে ফিরে আসবে কোম্পানিটি।


কোম্পানির উৎপাদন বন্ধ থাকলেও কোম্পানি থেকে কোনো কর্মী ছাঁটাই করেনি বলেও জানানো হয়।


এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন