Ortho Songbad আর্কাইভ

মুন্নু এগ্রোর বোনাস লভ্যাংশে বিএসইসির অসম্মতি

মুন্নু এগ্রোর বোনাস লভ্যাংশে বিএসইসির অসম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেডের গত ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে ঘোষণাকৃত বোনাস লভ্যাংশে সম্মতি দেয়নি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।


ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানিটি আলোচিত সময়ে মোট ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিল আগামী ১ ডিসেম্বর। তবে বিএসইসি বোনাস লভ্যাংশে সম্মতি না দেওয়ায় এই রেকর্ড তারিখ প্রযোজ্য হবে না।


এদিকে কোম্পানি জানিয়েছে, বিএসইসির অনুমোদন পেলে বোনাস লভ্যাংশের জন্য তারা নতুন রেকর্ড তারিখ ঘোষণা করবে।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার