দরবৃদ্ধির শীর্ষে সি অ্যান্ড এ টেক্সটাইল

দরবৃদ্ধির শীর্ষে সি অ্যান্ড এ টেক্সটাইল

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ২৩৮ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেড।


ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র অনুযায়ী,সোমবার (২ ডিসেম্বর) সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে দশমিক ৫০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।


দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। আর ৯ দশমিক ৯২ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ।


সোমবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড ৯ দশমিক ৮৯ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ৯ দশমিক ৭৪ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম ৯ দশমিক ৭১ শতাংশ, এম এল ডাইং ৯ দশমিক ৬৪ শতাংশ, দেশ গার্মেন্টস ৯ দশমিক ৫২ শতাংশ, বিডি থাই ফুডের ৭ দশমিক ২৪ শতাংশ এবং সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৬ দশমিক ৯৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন