8194460 জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা - OrthosSongbad Archive

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাংকিং ক্যারিয়ার ও আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা পরিচালনা করেছে আইএফআইসি ব্যাংক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথ উদ্যোগে সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় অডিটোরিয়ামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক আবদুর রাজ্জাক রাজ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৩শতাধিক শিক্ষাথীর সরব উপস্থিতিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন আইএফআইসি ব্যাংকের সেন্ট্রালাইজড রিটেইল মার্কেটিং ডিপার্টমেন্টের প্রধান জনাব ফারিহা হায়দায়।


তিনি বলেন, শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি সাম্প্রতিক বছরগুলোতে অন্যতম শীর্ষ নিয়োগদাতা প্রতিষ্ঠান। এ সময় আলোচনায় শিক্ষাজীবন থেকে শিক্ষার্থীদের নিজস্ব আর্থিক ব্যবস্থাপনা ও ক্যারিয়ার প্রসঙ্গে গুরুত্বারোপ করা হয়।


বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ইমরানুল হকের সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে শেষ হয় দিনব্যাপী আয়োজিত কর্মশালাটি।


উল্লেখ্য, আইএফআইসি ব্যাংক সারা দেশব্যাপী অর্ন্তভুক্তিমূলক আর্থিক সাক্ষরতা কার্যক্রম পরিচালনা করে আসছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি