এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল

এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল

নির্ধারিত সময়ের মধ্যে পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিকসহ সব ধরনের ছুটি বাতিল করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।


মঙ্গলবার (২৪ অক্টোবর) এনসিটিবি সচিব শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।


অফিস আদেশে বলা হয়, ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য মনিটরিং কার্যক্রম চলছে। এটি একটি জাতীয় গুরুত্বপূর্ণ কাজ হওয়ায় বোর্ডে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর (সেসিপ প্রকল্পসহ) নিয়মিত ও সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।


প্রতি বছর সরকারের উদ্যোগে ১ জানুয়ারি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেওয়া হয়। জুন মাস থেকে বই ছাপানোর কাজ শুরু হলেও এবার রাজনৈতিক কারণে যথাসময়ে বই ছাপার কাজ শুরু হয়নি। এর ফলে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর বিষয়ে কিছুটা সংশয় সৃষ্টি হয়েছে।


তবে এনসিটিবি জানাচ্ছে, জানুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর জন্য তারা দ্রুত কাজ করছে।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি