Ortho Songbad আর্কাইভ

ব্যাংকারদের বিদেশযাত্রায় সব ধরনের বাধা তুলে দিল সরকার

ব্যাংকারদের বিদেশযাত্রায় সব ধরনের বাধা তুলে দিল সরকার

ব্যাংক কর্মকর্তাদের বিদেশযাত্রায় সব ধরনের বাধা উঠিয়ে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ব্যাংকারদের বিদেশে ভ্রমণে বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমতির প্রয়োজন হবে না। ব্যাংকের ভ্রমণ নীতিমালা অনুযায়ী কর্মকর্তারা প্রশিক্ষণ, সভা, সেমিনার, কর্মশালা ও শিক্ষাসফরে যেতে পারবেন।


রোববার (১৯ জানুয়ারি) এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগে ব্যাংকের অর্থায়নে প্রশিক্ষণ, সভা, সেমিনার, ওয়ার্কশপ ও স্টাডি ট্যুরে অংশগ্রহণের জন্য ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তবে কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশে ভ্রমণের সুযোগ ছিল। নতুন নির্দেশনায় দাপ্তরিক প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে কর্মকর্তা-কর্মচারীরা বিদেশে ভ্রমণ করতে পারবেন বলে জানানো হয়েছে।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার