8194460 চার দেশ থেকে ৯ লাখ টন চাল আমদানি করবে সরকার - OrthosSongbad Archive

চার দেশ থেকে ৯ লাখ টন চাল আমদানি করবে সরকার

চার দেশ থেকে ৯ লাখ টন চাল আমদানি করবে সরকার

ভারত, পাকিস্তান, মিয়ানমার ও ভিয়েতনাম থেকে এ বছর সরকার ৯ লাখ মেট্রিক টন চাল আমদানি করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।


আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে চট্টগ্রাম বন্দরে মিয়ানমার থেকে আমদানি করা চাল খালাস কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


আলী ইমাম মজুমদার বলেন, ইতোমধ্যে মিয়ানমার ও ভারত থেকে প্রায় ৫০ হাজার টন চাল এসেছে। পাকিস্তান থেকেও ৫০ হাজার টন আসবে।


তিনি বলেন, চাল আমদানির কারণে বাজারে মোটা চালের দাম ৫ টাকা কমেছে। এ ছাড়া রমজান মাসে সারাদেশে ৫০ লাখ মানুষের জন্য একটি খাদ্যবান্ধব কর্মসূচি হাতে নেওয়া হবে।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান