8194460 বাংলাদেশে সংস্কারে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের সমর্থন - OrthosSongbad Archive

বাংলাদেশে সংস্কারে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের সমর্থন

বাংলাদেশে সংস্কারে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের সমর্থন

বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর।


বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় এ সমর্থনের কথা জানান তিনি।


তারা জুলাইয়ের গণআন্দোলন, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কমানোর উপায়, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ, নির্বাচন এবং ভূরাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করেন।


বিশ্বখ্যাত জলবায়ু পরিবর্তন কর্মী সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর বাংলাদেশের সংস্কার কার্যক্রম, দেশের প্রতিষ্ঠানসমূহ পুনর্গঠন এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের প্রতি তার সমর্থন জানান।


তিনি দারিদ্র্য, বেকারত্ব, সম্পদ কেন্দ্রীকরণ এবং কার্বন নিঃসরণ মোকাবিলায় অধ্যাপক ইউনূসের বৈশ্বিক ‘থ্রি জিরো’ আন্দোলনেরও প্রশংসা করেন।


অধ্যাপক ইউনূস তাকে ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ বইয়ের একটি কপি উপহার দেন যেখানে জুলাইয়ের গণআন্দোলনের সময় আঁকা দেয়ালচিত্র ও গ্রাফিতি তুলে ধরা হয়েছে।


আল গোর বইটিকে ‘অসাধারণ’ বলে অভিহিত করেন এবং বাংলাদেশের তরুণদের বিপ্লবী চেতনার প্রশংসা করেন। তিনি বলেন, আমি বইটির প্রতিটি পৃষ্ঠা গভীর মনোযোগ দিয়ে দেখেছি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা