লভ্যাংশ দেবে না ক্যাপিটেক আইবিবিএল শরীয়াহ ফান্ড

লভ্যাংশ দেবে না ক্যাপিটেক আইবিবিএল শরীয়াহ ফান্ড

বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড ক্যাপিটেক আইবিবিএল শরীয়াহ ইউনিট ফান্ডের ট্রাস্টি কমিটি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ইউনিটহোল্ডারদের লভ্যাংশ দেওয়া সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। কমিটির সিদ্ধান্ত অনুসারে, আলোচিত বছরের জন্য ফান্ডটির ইউনিটহোল্ডাররা কোনো লভ্যাংশ পাবেন না।


বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় আলোচিত বছরের নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বশেষ বছরে ফান্ডটি লোকসান দেওয়ায় লভ্যাংশ না দেওয়ার এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, বিদায়ী বছরে ক্যাপিটেক আইবিবিএল শরীয়াহ ইউনিট ফান্ডের ইউনিট প্রতি ১ টাকা ৫৪ পয়সা লোকসান হয়েছে।


গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে বাজারমূল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৮ টাকা।


এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন