Ortho Songbad আর্কাইভ

গ্রামীন ওয়ান: স্কিম টু ফান্ডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

গ্রামীন ওয়ান: স্কিম টু ফান্ডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান গ্রামীন ওয়ান: স্কিম টু মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


তথ্য মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ২৭ পয়সা। গত বছর একই সময়ে ইপিইউ হয়েছিল ২১ পয়সা।


আলোচিত সময়ে ফান্ডটির ইউনিট প্রতি ক্যাশ-ফ্লো ছিলো ৫৬ পয়সা। যা আগের বছর একই সময়ে ১৮পয়সা ছিলো।


গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে বাজার মুল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৬ টাকা ৪৫ পয়সা।


মুল সাইট থেকে

পুজিবাজার