Ortho Songbad আর্কাইভ

বিনিয়োগকারীদের লভ্যাংশ দিলো ৬ কোম্পানি

বিনিয়োগকারীদের লভ্যাংশ দিলো ৬ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয় কোম্পানি গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের নিকট পাঠানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিগুলো হলো- কোহিনূর কেমিক্যাল কোম্পানি লিমিটেড, স্কয়ার টেক্সটাইল, ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ,ইফাদ অটোস, স্যালভো কেমিক্যাল এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।


সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমস ও বোনাস লভ্যাংশ বিও হিসাবের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।


গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য স্কয়ার টেক্সটাইল ৩২ শতাংশ, ইনডেক্স এগ্রো ২৫ শতাংশ, স্কয়ার ফার্মা ১১০ শতাংশ, স্যালভো কেমিক্যাল ২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।


এছাড়া, কোহিনূর কেমিক্যাল ৫০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস এবং ইফাদ অটোস ১ শতাংশ নগদ ও ১ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার