Ortho Songbad আর্কাইভ

লোকসানে তিতাস গ্যাস

লোকসানে তিতাস গ্যাস

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।


মঙ্গলবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ২৮ পয়সা। গত বছর একই সময়ে ৪০ পয়সা আয় হয়েছিল।


হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জুলাই’২৪–ডিসেম্বর’২৪) প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭ টাকা ১৯ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ৪৭ পয়সা।


গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯০ টাকা ৪৬ পয়সা।


আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো করেছে ৫ টাকা ৫৩ পয়সা, যা আগের বছরে ছিল ৬০ পয়সা।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার