Ortho Songbad আর্কাইভ

রেনউইক যজ্ঞেশ্বরের লোকসান কমেছে ১৬ শতাংশ

রেনউইক যজ্ঞেশ্বরের লোকসান কমেছে ১৬ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান কমেছে ১৬ শতাংশ।


মঙ্গলবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৬৭ পয়সা। গত বছর একই সময়ে ৬ টাকা ৬০ পয়সা লোকসান হয়েছিল।


হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই'২৪-ডিসেম্বর'২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৫৬ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিলো ১৪ টাকা ৯০ পয়সা।


গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট দায় ছিল মাইনাস ১০৭ টাকা ৮৯ পয়সা।


মুল সাইট থেকে

পুজিবাজার