ভোটারদের আস্থা ফেরানোর কথা বলেছে ইইউ: ইসি

ভোটারদের আস্থা ফেরানোর কথা বলেছে ইইউ: ইসি

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটারদের আস্থা ফেরানোর কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।


আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সভার আগে সফররত ইইউ গণতন্ত্র বিশেষজ্ঞ মাইকেল লিডর সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সচিব ও মাইকেল লিডর।


এসময় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রতিনিধিদল দুই সপ্তাহ ধরে দেশে বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলেছেন। মতবিনিময়ের ফিডব্যাক দিতে এসেছেন তারা। সব লেভেলে একটাই কথা-অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের কমিটমেন্ট রয়েছে সব ক্ষেত্রে।


প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের ব্যবস্থাপনার মধ্যে আনতে পারি সে বিষয়ে পরামর্শ বা মডেল থাকলে শেয়ার করতে বলেছি। এটি জটিল প্রক্রিয়া হলেও তারা বিবেচনা করার আশ্বাস দিয়েছেন বলে জানান সচিব।


সচিব বলেন, তারা ভোটারদের ভেতরে আস্থা ফেরানোর বিষয়টি জানিয়েছেন। বিশেষ করে সচেতনতা, যোগাযোগ সিস্টেমকে আরও জোরদার করার বিষয়ে জোর দিয়েছেন তারা। আগামী সপ্তাহে ইইউ সফররত প্রতিনিধিরা সার্বিক মতামত নিয়ে দেশ ছাড়ার কথা রয়েছে।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা