Ortho Songbad আর্কাইভ

লোকসানে জেমিনি সী ফুড

লোকসানে জেমিনি সী ফুড

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেমিনি সী ফুড লিমিটেড গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচিত প্রান্তিকে কোম্পানিটি লোকসান হয়েছে।


বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।


চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৭১ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ৩ টাকা ৭৩ পয়সা আয় হয়েছিল।


হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৩ টাকা ৯৪ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ৪ টাকা ২৮ পয়সা আয় হয়েছিল।


গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৬৭ পয়সা।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার