Ortho Songbad আর্কাইভ

অলটেক্স ইন্ডাস্ট্রিজের লোকসান কমেছে ৮০ শতাংশ

অলটেক্স ইন্ডাস্ট্রিজের লোকসান কমেছে ৮০ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ৮০ শতাংশ কমেছে।


বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।


চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৫ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ২৫ পয়সা।


হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুন’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৬ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে লোকসান ছিল ৪৭ পয়সা।


গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ৯ টাকা ৩৬ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার