8194460 দরবৃদ্ধির শীর্ষে সিলভা ফার্মা - OrthosSongbad Archive

দরবৃদ্ধির শীর্ষে সিলভা ফার্মা

দরবৃদ্ধির শীর্ষে সিলভা ফার্মা

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০০ কোম্পানির মধ্যে ১৫৬টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।


ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা বা ৯ দশমিক ৮০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।


দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ারদর বেড়েছে আগের দিনের তুলনায় ২ টাকা বা ৭ দশমিক ২৫ শতাংশ। আর ৬০ পয়সা বা ৬.২৫ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে বারাকা পাওয়ার লিমিটেড।


এছাড়া, আজ ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিলকো ফার্মা, মোজাফফর হোসাইন স্পিনিং, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, রেনেটা, বিএসসি এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।


কাফি


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন