8194460 সিটি ব্যাংকের সঙ্গে ইফাদ মটরসের চুক্তি - OrthosSongbad Archive

সিটি ব্যাংকের সঙ্গে ইফাদ মটরসের চুক্তি

সিটি ব্যাংকের সঙ্গে ইফাদ মটরসের চুক্তি

দেশব্যাপী ইফাদ গ্রুপের ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধার পরিধি সুবিস্তৃত করতে সিটি ব্যাংক এবং ইফাদ গ্রুপের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।


এই চুক্তির আওতায়, সারাদেশে রয়েল এনফিল্ড মটর-সাইকেল ডিস্ট্রিবিউশনে সিটি ব্যাংক ইফাদ গ্রুপকে ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধা দেবে।


চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।


এ সময় সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব করপোরেট ব্যাংকিং নুরুল্লাহ চৌধুরী, হেড অব কমার্শিয়াল ব্যাংকিং মোহাম্মদ মাহমুদ গণি, হেড অব করপোরেট এন্ড ইনস্টিটিউশনাল লায়াবিলিটি তাহসিন হক এবং ইফাদ গ্রুপের চিফ ফিনানশিয়াল অফিসার, সোহাদ্বীপ কে দাসসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি