মূল্যস্ফীতি নিয়ে ৫-৬ মাসের মধ্যে ভালো কিছুর প্রত্যাশা: গভর্নর

মূল্যস্ফীতি নিয়ে ৫-৬ মাসের মধ্যে ভালো কিছুর প্রত্যাশা: গভর্নর

প্রত্যাশার সঙ্গে বাস্তবতাকে মেলাতে হবে। মূল্যস্ফীতি কমেছে, আরও কমবে। পাঁচ-ছয় মাসের মধ্যে আরও ভালো কিছুর প্রত্যাশা করছি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।


আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীতে তিনি সাংবাদিকদের এ কথা জানান।


গভর্নর বলেন, পলিসি ঠিক থাকলে বাজার ঠিক থাকবে। তাছাড়া মূল্যস্ফীতি পাঁচের নিচে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে সরকার।


তিনি বলেন, আমাদের রিজার্ভের পতন এখন আর নেই। একটু একটু করে বাড়ছে। আইএমএফের টাকা না এলেও নিজস্ব সক্ষমতায় আমরা রিজার্ভ বাড়াতে পারছি।


আহসান এইচ মনসুর বলেন, আমাদের রেমিট্যান্স এবং রপ্তানির প্রবাহ ভালো। রিজার্ভ-প্রবৃদ্ধি নিয়ে চিন্তার কারণ নেই।


রমজানের জন্য নিত্যপণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে বলেও এ সময় জানান গভর্নর।


আমাদের দেশে যত সমস্যা, তা সাধারণত একসঙ্গে কোনো দেশে হয় না উল্লেখ করে তিনি বলেন, রাজস্ব খাতের ব্যর্থতা এক বছরের সরকার কখনোই সমাধান করতে পারবে না।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান