জাতীয় ঐক্য ও নির্বাচনের পরিবেশ নষ্টের ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

জাতীয় ঐক্য ও নির্বাচনের পরিবেশ নষ্টের ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় ঐক্য ও নির্বাচনের পরিবেশ নষ্টের ষড়যন্ত্র চলছে।


আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের এলডি হল-সংলগ্ন মাঠে বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।


ঐক্য ও নির্বাচনের পরিবেশ নষ্টের ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান ও অনুরোধ জানিয়ে তারেক রহমান বলেন, সংস্কার এবং স্থানীয় নির্বাচনের কথা বলে জনগনের সামনে ধূম্রজালের সৃষ্টি করছে।


তিনি বলেন, দেশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণে আসেনি। কোনো কোনো উপদেষ্টার বিভ্রান্তমূলক বক্তব্যে স্বাধীনতাকামী মানুষ বিভ্রান্ত হচ্ছে। অন্যদিকে খুন-খারাবি চলছে দেশে, আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না সরকার। দ্রব্যমূল্যের লাগামহীন গতিও তারা নিয়ন্ত্রণে ব্যর্থ। এ অবস্থায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ঘোলাটে করা বলে জনগণ মনে করে।


অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সরকারের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ও সংশয় সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা থেকে সরে আসুন। নিরপেক্ষতা বজায় রাখতে সতর্কতা অবলম্বন করুন। আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে রোডম্যাপ ঘোষণা করুন।


তিনি বলেন, দেশকে তাঁবেদারি রাষ্ট্র যারা বানাতে চেয়েছিল তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন পতিত স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন প্রক্রিয়া। এই ফাঁদে বিএনপি পা দেবে না।


এ সময় নিজেদের মধ্যে যেন ঐক্য বিনষ্ট না হয়, সেজন্য বিএনপির সব স্তরের নেতাকর্মীদের সচেষ্ট থাকার আহ্বান জানান তারেক রহমান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক
সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে আলেমসমাজ বদ্ধপরিকর: ড. হেলাল উদ্দিন
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
নুরকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান 
আলোচিত নতুন লোগো সরিয়েছে জামায়াত
আমির হামজাকে সতর্ক করলো জামায়াতে ইসলামী
দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী
জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানো হবে: ড. হেলাল উদ্দিন
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান
নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে : সারজিস