এস আলম কোল্ড রোল্ডের শেয়ারদর বেড়েছে ৫৩ শতাংশ

এস আলম কোল্ড রোল্ডের শেয়ারদর বেড়েছে ৫৩ শতাংশ

বিদায়ী সপ্তাহে (২৩ ফেব্রুয়ারি-২৭ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড।


ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।


সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে এস আলম কোল্ড রোল্ড স্টিলসের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ৫৩ দশমিক ২৫ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ৬০ পয়সায়।


দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বসুন্ধরা পেপার মিলসের শেয়ারদর বেড়েছে ৪৭ দশমিক ৬৯ শতাংশ। আর ৩৭ দশমিক ৫০ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে আরামিট সিমেন্ট।


সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আরএসআরএম স্টিল, সাফকো স্পিনিং, শাইনপুকুর সিরামিকস, সন্ধানী ইন্স্যুরেন্স, ইউসিবি, সী-পার্ল এবং পেনিনসুলা চিটাগং।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন