ডিএসইতে এপিআই ইউএটি চালুর চুক্তি স্বাক্ষর

ডিএসইতে এপিআই ইউএটি চালুর চুক্তি স্বাক্ষর
বিশ্বের অন্যান্য স্টক এক্সচেঞ্জের সাথে সঙ্গতি রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জ এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) চালুর জন্য চুক্তি সাক্ষর করেছে।

আজ ০৯ ডিসেম্বর ২০২০ তারিখে প্রোডাক্ট এন্ড মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের প্রধান সৈয়দ আল আমিন রহমানের সার্বিক তত্ত্বাবধানে ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ এবং কোয়ান্ট বাংলাদেশ লিমিটেড এর মধ্যে এপিআই ইউএটি চালুর জন্য ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়৷

ডিএসই’র প্রধান পরিচালন কর্মকর্তা এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান আব্দুল আওয়াল এবং কোয়ান্ট বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক নাতেক বি-নাজের ইবনে সিনহা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন৷

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসই’র উপ মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান ও মোঃ শফিকুর রহমান, ইউনাইটেড ফিনান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড এর পরিচালক হাসান জাবেদ চৌধুরী এবং কোয়ান্ট বাংলাদেশ লিমিটেড এর পরিচালক আহসান উল্লাহ রাজু সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য যে, আরো কয়েকটি ব্রোকরেজ হাউজ এই চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়াধীন রয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন