8194460 ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ - OrthosSongbad Archive

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। তবে এ তালিকায় তিন নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বাতাসের মান সূচকে ঢাকার বায়ুর স্কোর ১৮২। যা ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।


রোববার (২৩ মার্চ) সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ার-এ এসব তথ্য পাওয়া গেছে।


বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (২৮১)। দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে থাইল্যান্ডের চিয়াং মাই (১৮৭), ভারতের দিল্লি (১৮১) ও ভিয়েতনামের হ্যানয় (১৮০)।


সূচক অনুযায়ী ঢাকার মতো পাকিস্তানের লাহোর, থাইল্যান্ডের চিয়াং মাই, ভারতের দিল্লি ও ভিয়েতনামের হ্যানয় এর বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।


একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।


আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

আজ বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকা দ্বিতীয়
ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি, বায়ুদূষণের শীর্ষে কামপালা
ঢাকার বাতাস আজ সহনীয়, দূষণের শীর্ষে দুবাই
রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ
সোমবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট
ঢাকার বাতাসের মানে উন্নতি
আজ যেসব সড়ক এড়িয়ে চলতে বললো ডিএমপি
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঢাকায় যান চলাচলে ডিএমপির নির্দেশনা